মঙ্গলবার, ২৯ জুলাই, ২০১৪

মা আমার বেহেস্ত (খোলা চিঠি)


মাগো , বহুদিন আগে কোন এক ঝড় তোলা মধ্য রাতে তোমার কোলে আমার আগমন । সেই দুঃসহ যন্ত্রণাময় আগমন তোমার ১৬ বছরের জীবনে কি শান্তি এনেছিল তা আজ ২৫শে পদার্পণ করেও বুঝে উঠতে পারি নি।
আমার প্রথম হাটতে শেখার সাদাকালো ছবিটা আজ ও কেন তোমার শোবার ঘরে ঝোলানো থাকে তার মর্ম আমি আজ ও ধরতে পারি নি। শেফুর কাছে যখন সেই সাদাকালো ছবিতে তোমার আচল মোছার কথা শুনি , আমি বিস্মিত হয়ে যাই ।

সাত বছরের আমি যখন পাশের বাসার তাইফুলদের সাথে মারামারি করতাম তখন তোমার শাসন আমার চোখ ভিজিয়ে দিত। আভিমানে আমি তোমার সাথে যদিও জন্মের আড়ি নেব বলে ঠিক করতাম , কিন্তু কোন মন্ত্রবলে তুমি যেন আমার সব অভিমান দূর করে মুখে হাসি এনে দিতে। আমার খুশির জন্য সামরথের বাইরের কত আবদারও যে তোমাকে পুরন করতে হয়েছে !

বারোতে যখন প্রথম স্কুল পালাই তোমার বেতের আঘাত আমার দেহের মাঝে কাল হয়ে জেগে থাকার সেই কষ্ট আমি ভুলে যেতাম যখন গভীর রাতে আমার খত স্থানে চুপিচুপি এসে তুমি হাত বুলিয়ে যেতে।

পনেরোতে যখন অসৎ সংজ্ঞে দুষ্টামি করতাম অনেকে দুরে দুরে তোমার চোখের আরালে। কিন্তু নিজেকে আড়াল করার শত চেষ্টা ও তোমার সামনে কীভাবে আমার নিজেকে উন্মোচিত করে দিত সে হিসেব আজও মেলাতে পারি না।

উনিশে কম্যুনিস্টদের প্রভাবে যে আমি যখন ঘর ছাড়া হতে ও প্রস্তুত ছিলাম, সেই আমাকে তুমি প্রকৌশলীর চৌকাঠ পর্যন্ত টেনে নিয়ে এলে। শুধু কি তাই ! সেই শৈশব থেকে আজ অবদি কত রকম যন্ত্রণা যে তোমাকে দিয়েছি তার হিসেব এই ছোট্ট লেখায়ে দেয়া সম্ভব নয়। হাসি মুখে সব সহ্য করে আমাকে মানুষ করে তুলতে যে শ্রম তুমি দিয়েছ মা, তা অনস্বীকার্য ।



আজ আমি প্রবাসী হয়েও যেন ঘরের মধ্যমণি হয়ে বসে থাকা এক সুবোধ বালক, সেও শুধু তোমার জন্য , মা। এভাবে জীবনের সব পর্যায়ে তোমাকে দেখেছি সময় উপযোগী রুপে। কিন্তু মাতৃস্নেহ , আদর , ভালবাসার রূপটুকু তুমি নিজের মধ্যে চিরদিন ধরে রেখেছিলে। যে স্নেহ , যে মায়া , ভালবাসা তুমি আমাকে দিয়েছ তার কিয়দংশ ও যদি ফেরত দেয়া যায় , তবে তা ভালবাসা দিয়ে ই দেয়া সম্ভব। আর তাই অন্নেক ভালবাসি তোমায়, মা । আর সবার কাছে দোয়া চাই যেন বাকি জীবন আরও অনেক ভালবাসা আর যত্নে মাকে রাখতে পারি।

হে আমার প্রভু, হে আমার রব। তুমি আমার আয্যু আমার গর্ভধারিণী মাকে দাও। আমি যেন আমার মিত্যুর শেষ মহুত্য পুরযুক্ত আমার মায়ের সেবা করতে পারিব।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন